Food Blog Mohamushkil-a bong foodie's quest about best foods in India
  • Home
  • About
  • Food
  • Travel
  • Media Mentions
  • অং -বং -চং
  • Guest Blogging

Food Blog Mohamushkil-a bong foodie's quest about best foods in India

  • Home
  • About
  • Food
  • Travel
  • Media Mentions
  • অং -বং -চং
  • Guest Blogging
"kolkata foodscape"Chinese restaurantfoodkolkata hotelskolkatafoodOriental RestaurantUncategorized

Kung-Pao and its Double fried chilli chicken

written by Indrajit Lahiri October 28, 2016

শেষ কবে ভালো চিলি চিকেন খেয়েছেন মনে পড়ে ? মানে ওই যে মালটা আমরা সাধারণত খাই – খানিক চিকেনের সঙ্গে একগাদা পেঁয়াজ, ক্যাপসিকাম এর ঘন্ট – আর অল্প কিছু কাঁচালঙ্কা “যেতে পারি কিন্তু কেন যাবো” মার্কা মুখ করে লুকোচুরি খেলে, সেটা বলছি না। আর gravy চিলি চিকেন আমার মতে oxymoron – ওটা চিকেন ইন ঝাল gravy বললে ভালো হয়- তা সে যাকগে।

চাঙ – ওয়া একটা সময় এই মালটা খাসা বানাতো- যৌবনকালে অনেক দুঃখের দিনে হালকা করে old monk এর সঙ্গে সে আমার অনেক স্মৃতির সাথী। কিন্তু, সব ভালো স্মৃতির মতো একটা সময় সেটাও গেলো – তা এই দুঃখের মধ্যে হঠাৎ করে, যেন নিশির টানে, একদিন চলে গেলাম EM Bypass এ metropolitan stoppage এ kung -pao বলে একটা জায়গায়। কিছু অর্বাচীনের মাথায় যেমন হঠাৎ করে সৎবুদ্ধির উদয় হয়, কলকাতার খাদ্য-জগতে এটি হঠাৎই এসে জুটেছে। এবং, বাকি যা বানালো বানালো (তাও মন্দ নয় ), সব বুদ্ধি গিয়ে আটকালো ওই চিল্লি চিকেনে।

img_4365

আসল কথায় আসি- বাইপাস দিয়ে যখন ঢুকবেন, আপনার বাঁদিকে একটি বিশাল বড়ো রেস্তোরাঁ পড়বে , দক্ষ খেলোয়াড় আপনি- এড়িয়ে যাবেন জানি- ডানদিকে এই নম্র জায়গাটিতে ঢুকে পড়ুন এবং বেশি না ভেবে আগে ১ portion এদের special chilly chicken বা মৎস্যপ্রেমী হলে special chilly fish অর্ডার করে ফেলুন। ভাববেন না, এনারা বাসা মাছ নামক রাবিশ দেন না- একদম আগমার্কা কলকাতা ভেটকি। ততক্ষন বাকি মেনু গুলো দেখুন যতক্ষণ না খাবারটি আসে। ডিশটি দেখে আনন্দে চোখে জল আসা খুবই স্বাভাবিক। শুধু chicken / fish diced এবং প্রচুর প্রচুর কাঁচালঙ্কার যুগলবন্দী। chilly আর chicken/ fish ……

dsc_8145

এরপর আমরা অর্ডার করেছিলাম chicken yakitori , crispy fish আর নববধূর মতো পর্দানশীন egg wrapped fried rice… ফ্রাইড রাইস টির দর্শকাম ছাড়া বাকিগুলোর স্বাদ খুব একটা মনে আছে এমন হলপ করে বলতে পারবো না – yakitori টি originality বাদ দিলে খেতে বেশ। তা সে তো, ক্লেওপেট্রাও ইতিহাস ধরলে এক খাঁদা নাক-ওলা বেঁটে মহিলা ছিলেন- Let history be damned. আপনার পাতে এখনো যখন ওই চিল্লি ফিশ ব্যাটিং করছে- কার সাধ্য আপনাকে সরায় ?

dsc_8136dsc_8138

dsc_8142

Egg wrapped fried rice

dsc_8151

dsc_8135

chicken yakitori

শেষ পাতে নেওয়া হয়েছিল steamed rice with thai green cury with chicken ….. তা পেট ভরে যাওয়ায় মালটা বাড়িতেই গেছিলো বেশি।  খাসা খেতে হালকা স্বাদের ওপর আর বেশ হৃষ্টপুষ্ট মাপে। চেখে দেখতেই পারেন।

dsc_8154

ওহো , রাত পোহালে যেমন সকালের জাগরণ দরকার, এনাদের darsan with ice-cream নেবেন। একটু গোলমরিচের ঝালের মোহ জাগিয়ে সে চলে যাবে- শেষ আনন্দের মতন।

dsc_8162

সব মিলিয়ে দাম দিয়েই বা কটা আর ভালো জিনিস পাওয়া যায় ? ঢুকে পড়ুন।

Comments and critics welcome !!!

I can be reached at indrajit.lahiri@ymail.com / 9903528225

Kung Pao Menu, Reviews, Photos, Location and Info - Zomato

#FoodBloggerchineselovenomnomYumYummy
0 comment
1
Facebook Twitter Google + Pinterest
Indrajit Lahiri

Storyteller IT entrepreneur Retails sales channel partner Published author Food blogger Litfest Panelist Youtuber

previous post
Olypub and those countless moments
next post
Oxford Cha-Bar and its new menu

You may also like

MPOC and a fun-filled sunday with friends…

March 22, 2017

Sunday brunch at Westin and few stories

April 27, 2018

Metiaburj dawat at ITC Sonar and chitchat with...

April 16, 2016

Cafe Porkotini

February 2, 2022

Colgate magical stories and mohamushkil with my monkey...

March 14, 2017

Lets Poaka- for some porky affair

June 1, 2018

Yes, we run food groups and we don’t...

November 18, 2016

Vegan food walk in Kolkata- walking with the...

December 11, 2019

The great non branded biryani joints- part 2

August 5, 2016

The Italian food festival from a dummy’s point...

November 27, 2016

Leave a Comment Cancel Reply

About Me

About Me

I, Indrajit Lahiri, am an entrepreneur by profession. After heading the Education BU of one of the largest OEMs globally, in 2012, I felt like starting something on my own and thus formed Pickle Solutions Pvt Ltd (http://picklesolutions.in/ ), which in turn became one of the leading IT roll-out firms, mostly working in the North-East part of India.

Keep in touch

Facebook Twitter Instagram Pinterest Linkedin Flickr Tumblr Youtube

Categories

Recent Posts

  • Phuket Food Guide: Street Food, Old Town & Patong

    October 29, 2026
  • Bonedi Bari Durga Puja Kolkata: 10 Heritage Pujas & Their Stories

    October 27, 2026
  • Krabi Travel Guide: Island Hopping, Thai Food & Night Markets

    October 27, 2026

Subscribe

My Facebook Page

Facebook

Find me on Zomato

View my food journey on Zomato!

Blogadda

Visit blogadda.com to discover Indian blogs

I am on IndiBlogger as well

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Pinterest
  • Linkedin
  • Flickr
  • Tumblr
  • Youtube

Copyright © 2018 moha-mushkil. Powered by q2success.com | All Rights Reserved. Privacy Policy


Back To Top