Food Blog Mohamushkil-a bong foodie's quest about best foods in India
  • Home
  • About
  • Food
  • Travel
  • Media Mentions
  • অং -বং -চং
  • Guest Blogging

Food Blog Mohamushkil-a bong foodie's quest about best foods in India

  • Home
  • About
  • Food
  • Travel
  • Media Mentions
  • অং -বং -চং
  • Guest Blogging
"kolkata foodscape"Assam Teacollege addafastfood jointgood foodTea

Mohamushkil at First Flush Golpark

written by Indrajit Lahiri May 19, 2017

চা জিনিসটা বাঙালির, বা বাঙালির ই বা বলি কেন ? যেকোনো লোকাল জনগণেরই একটা পুরোনো প্রেমের মতোন। মানে, বুঝুক আর না বুঝুক, বোঝার একটা আপ্রাণ চেষ্টা সে চালিয়ে যাবেই। আমার সীমিত অভিজ্ঞতাতে দেখেছি দার্জিলিং চা ছাড়া চা যেন তার কৌলিন্য হারায় , মানে আমি যে খুব একটা কিছু বুঝি তা নয় , কিন্তু তা ছাড়া আমাদের চলে না। তা সৌভাগ্যবশতঃ ইদানিং কলকাতায় বেশ কিছু চা – বুটিক খুলেছে যাঁরা এই চা বস্তূটিকে বোঝেন ভালো। আর আপ্রাণ চেষ্টা চালান যাতে আমরা কিছুটা বুঝে বা ভালোবেসে চা টাকে খাই। তেমনই একটি জায়গা হলো এই first flush.

axis bank গোলপার্কের পাশের ছোট্ট গলিটা ধরে ঢুকে পড়ুন , এবং চোখ কান বুঁজে চলতে থাকুন। বাঁদিকে ঘুরেই এট্টুখানি গিয়েই লাল রঙের দরজা , খুলে ঢুকে পড়ুন- দক্ষিণ কলকাতার একফালি দার্জিলিং এ ……

প্রথমে ঢুকেই দেখবেন একফালি বুটিক , বেশ সুন্দর আর শৌখিন সব জামাকাপড়, প্রসাধনের জিনিস। ভেতরে ঢুকে যান- বসে পড়ুন একটা চেয়ার টেনে আর ভালো করে সময় নিয়ে মেনুকার্ড তাকে দেখুন।  দার্জিলিং চায়েরই দেখবেন বহুরকম option , কারোর সাহায্য নিতে ঘাবড়াবেন না – আমি সাজেস্ট করবো হালকা গন্ধের জন্য ওনাদের first flush টা নিতে – গিদ্দাপাহাড় ফার্স্ট ফ্লাশ।  মানে আমার মতন চা-কানা হলেও মন্দ লাগবে না।  চা টা এসে গেলে সময় কাটাতে পারেন সঙ্গের বালিঘড়ি টাকে নিয়ে।  ৩ মিনিট লাগবে।  হালকা এক চুমুক দিন – মন্দ লাগবে না – এটুকু পাক্কা।

Giddapahar first flush

তা এবার বঙ্গসন্তান যখন, চায়ের সঙ্গে টা না হলে ঠিক জমে না।  তা এখানে সে ব্যবস্থাও মন্দ নয়।  এখানে নতুনআমদানি হয়েছে ব্রেকফাস্ট প্লেটারের।  সোজা কথায় একগাদা মাংস (এনারা আবার সসেজ টা আনান কোনো এক বাড়ির থেকে, ফলে স্বাদে পুরো আলাদা) সঙ্গে ডিম্, টোস্ট  , ফলের রস – সোজা কথায় এক বিশাল আয়োজন।  যথারীতি টোস্ট এ ব্রাউন এবং সাদা , দুধরনেরই অপশন আছে।  লড়ে যান, মন্দ তো লাগবেই না – একজনের পক্ষে একটি শেষ করা একটু চাপের।  আলাদা করে আমার বন্ধু নিয়েছিল চীজ অমলেট (সঙ্গে টোস্ট বিনা পয়সায়) – সেটা তো কখনোই খারাপ হয় না।  ভেজ platter ও একবার নিতে দেখেছিলাম আমার এক বঁধুকে – আমার ঠিক জমেনি, তবে তার দিব্বি লেগেছিলো।  সেদিন আমি শুধু এক প্লেট পর্ক সসেজ এর ওপরেই ক্ষান্ত দিয়েছিলাম।

Non-veg breakfast platter

Veg breakfast platter

Cheese omlette with toast

তা, এই বস্তূ টি এনারা সারা দিনই বানান- ফলে চাপ নেওয়ার কোনো কারণ নেই।  মন্দ লাগবে না- অন্তত আমার তো লাগে নি।  আর সঙ্গে দার্জিলিং চা (I also love their silver needle variety – its something different), খারাপ তো যেতেই পারে না। এটির সঙ্গে আবার ফিশ ফিঙ্গার টাও বেশ জমে- তবে সে আলাদা গল্প …..

Silver needle tea

Fish finger

Bon apetite !!!

Comments and critics welcome.

I can be reached at 990352822 / indrajit.lahiri@ymail.com .

#Cafe#FirstFLush#FoodBlogger#Golpark#Sausage#Tea#TeaBoutique#TeaJoint#WhiteTeabreakfastfoodFoodienomnomYummy
0 comment
1
Facebook Twitter Google + Pinterest
Indrajit Lahiri

Storyteller IT entrepreneur Retails sales channel partner Published author Food blogger Litfest Panelist Youtuber

previous post
Mohamushkil at Dhaba-styled punjabi food festival at Durbari
next post
Mohamushkil at KFC

You may also like

Saptapadi- the bengali restaurant specializing on fusion bengali...

July 22, 2016

Kabul Kolkata- a slice of Afganistan

May 11, 2018

Singhara chow- the hidden breakfast gem in Kolkata

September 9, 2017

tripti cafe- tullygunge

August 17, 2020

Tower bar- for adda near Sealdah station

February 12, 2019

The peruvian brunch from Cafe Swiss, Swissotel

December 5, 2015

Tea room- Tea Board Dalhousie

January 4, 2020

Champaran meat in Kolkata

March 18, 2021

Goût de France 2018

March 8, 2018

Anarkali Restaurant- near Metro Gully, Kolkata

March 24, 2016

Leave a Comment Cancel Reply

About Me

About Me

I, Indrajit Lahiri, am an entrepreneur by profession. After heading the Education BU of one of the largest OEMs globally, in 2012, I felt like starting something on my own and thus formed Pickle Solutions Pvt Ltd (http://picklesolutions.in/ ), which in turn became one of the leading IT roll-out firms, mostly working in the North-East part of India.

Keep in touch

Facebook Twitter Instagram Pinterest Linkedin Flickr Tumblr Youtube

Categories

Recent Posts

  • Goynabori of Midnapore: Bengal’s Edible Jewelery We Must Preserve

    February 14, 2026
  • Mahaprasad at Tarapith

    October 17, 2025
  • cheap biryani: The Slow Death of Kolkata’s streetfood Legacy

    July 6, 2025

Subscribe

My Facebook Page

Facebook

Find me on Zomato

View my food journey on Zomato!

Blogadda

Visit blogadda.com to discover Indian blogs

I am on IndiBlogger as well

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Pinterest
  • Linkedin
  • Flickr
  • Tumblr
  • Youtube

Copyright © 2018 moha-mushkil. Powered by q2success.com | All Rights Reserved. Privacy Policy


Back To Top