Food Blog Mohamushkil-a bong foodie's quest about best foods in India
  • Home
  • About
  • Food
  • Travel
  • Media Mentions
  • অং -বং -চং
  • Guest Blogging

Food Blog Mohamushkil-a bong foodie's quest about best foods in India

  • Home
  • About
  • Food
  • Travel
  • Media Mentions
  • অং -বং -চং
  • Guest Blogging
bengalimovieReview

Tamasha

written by Indrajit Lahiri July 12, 2018

Tamasha …

এক যে ছিল রাজা আর এক যে ছিল রাণী। দুজনেরই বেড়াতে গিয়ে দেখা হয়- এক দূরদেশে- corsica তার নাম। রাজার ছিল গল্পের নেশা, রাণীর ছিল হারিয়ে যাওয়ার।  কিন্তু রাজা বা রাণী কেউই একে অন্যকে নিজের আসল পরিচয় দেয়নি। কদিন স্বপ্নের মতো কেটে যায়, দুই সাধারণ ট্যুরিস্ট যারা একে অন্যের সর্বাঙ্গ জুড়ে থাকে, কিন্তু শরীর বাদে। এবং ফিরে এসে হারিয়ে যায়। থেকে যায় শুধু রানীর একটি চুমু- রাজাকে- আসার দিন সকালে।

রাণীর কিন্তু ফিরে এসে আর কাজে মন বসেনি। রাজা যে তাকে নদীতে মুখ ডুবিয়ে জল খাওয়া শিখিয়েছিল, আর মনে মন ডুবিয়ে আদর খাওয়া। ভেতরের পশুকে ঘুম পাড়ানো বড় কঠিন, বড় কঠিন। অনেক বছর কেটে যায়, অনেক …..

হঠাৎ করে আবার দেখা হয়ে গেল দুজনের। রাজা যে আসলে রাজা নয়, সাধারণ এক 9-5 কাজ করা রোবট, রাণী যার জন্য অপেক্ষা করছিল, সে তো থেকে গেছে সেই দূরদেশে … আবার আলাদা হওয়ার যায় দুজনে, থেকে যায় সেই চুমু। কিন্তু রাজার সেই গল্প বলার নেশা সেই 9-5 জীবনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, রাজা মানুষ-রোবটে পরিণত হয়। তারপর কি হলো ? চুমুর কি হলো ?

সময়ের অনেক আগে অনেক সিনেমা বেরিয়েছে হিন্দিতে- তামাশা তার মধ্যে অন্যতম। রণবীর সেই লোকটা যে আমরা হতে চেয়েছিলাম, দীপিকা সেই আদিম নারী, যার গন্ধ আমরা খুঁজছি- সমগ্র পুরুষজাতি। অভিনয়টা রণবীর কাপুরের বরাবরই জোরের জায়গা, দীপিকার অভিনয়টা তাঁর মুখের ছোট অভিব্যক্তিতেই বোঝা যায়, আর গল্পটা আরেকজন শিল্পী হয়ে ওঠে ক্রমাগত।

তামাশা হয়তো ফ্লপ, কিন্তু আজথেকে 10 বছরপর যদি দেখা যায়, এটা আমাদের জীবনেরই গল্প। এক বেড়ানো, নাম না জানা সম্পর্ক। আমরা যদি নিজেদের বিনা পরিচয়ে শুরু করতে পারতাম আমাদেরই গল্পটা, সেটাও কি একইরকম হতো আজকের মতোন ? নাকি আরেক তামাশা হতো। গল্প কি ক্রমশ জীবন হয়ে ওঠে ? না জীবন তামাশা ? ফোনটা সরান, চোখটা বন্ধ করুন, আর ডাকটা শুনুন, নিজের গল্পটা শুনুন। ডাক আসছে, কোন না কোন ভাবে …

Kudos ইমতিয়াজ আলী, স্বীকৃতি না পেলেও এটিই আপনার এযাবৎ সেরা কাজ …..

#KolkatabloggerdeepikapadukonemohamushkilMovieReviewMovieReviewInBengaliranbirkapoorTamasha
0 comment
1
Facebook Twitter Google + Pinterest
Indrajit Lahiri

Storyteller IT entrepreneur Retails sales channel partner Published author Food blogger Litfest Panelist Youtuber

previous post
Murshidabad chapter- The ittar-wala and nawab
next post
Awadhi food-festival at JW Marriott and a sublime battle

You may also like

Best food in Shantiniketan- Part 2

March 26, 2021

Margaret’s Deck Tea Lounge, Kurseong

June 10, 2019

Cafe – a slice of old Calcutta

November 25, 2017

Bohri foodfestival at Eden Pavillion, ITC Sonar

May 31, 2017

Felu Modak, Rishra

June 27, 2019

Murshidabad chapter – exploring the sweet side

June 29, 2018

Kheermohan from Somrabazar, Hoogly

January 7, 2022

Chili’s – an invitation to remember

December 2, 2016

Few restaurants where I am loving the biryani...

July 31, 2017

Wow China Park Street – Best Indo-Chinese Food...

February 29, 2020

Leave a Comment Cancel Reply

About Me

About Me

I, Indrajit Lahiri, am an entrepreneur by profession. After heading the Education BU of one of the largest OEMs globally, in 2012, I felt like starting something on my own and thus formed Pickle Solutions Pvt Ltd (http://picklesolutions.in/ ), which in turn became one of the leading IT roll-out firms, mostly working in the North-East part of India.

Keep in touch

Facebook Twitter Instagram Pinterest Linkedin Flickr Tumblr Youtube

Categories

Recent Posts

  • London Food Guide: Bengali Food, Borough Market & Best Food Experiences

    August 13, 2026
  • The Ultimate Guide to Choosing an Institutional Food Service Partner in Kolkata

    August 7, 2026
  • Wedding Caterers in Kolkata: 15 Questions to Ask Before Booking

    August 5, 2026

Subscribe

My Facebook Page

Facebook

Find me on Zomato

View my food journey on Zomato!

Blogadda

Visit blogadda.com to discover Indian blogs

I am on IndiBlogger as well

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Pinterest
  • Linkedin
  • Flickr
  • Tumblr
  • Youtube

Copyright © 2018 moha-mushkil. Powered by q2success.com | All Rights Reserved. Privacy Policy


Back To Top