কদিন আগে একটা হেব্বি আড্ডা জমেছিলো। ওই পার্ক স্ট্রিট এর চা-বার এ (আরে ওই যে অক্সফোর্ড বুক-স্টোরে ) হঠাৎ করে তেনাদের মনে হয়েছে নতুন মেনু লঞ্চ করবেন- তা বেশ, করতেই পারেন, তো অন্য সব গন্যমান্য স্বনামধন্য ব্যক্তিদের সঙ্গে এই অধমের ভাগ্যেও কোলা ছিঁড়েছে সেদিন। যথারীতি নাচতে নাচতে হাজির হয়ে গেলাম। গিয়ে তো দেখি চাঁদের হাট – সবাই হাজির। তা ঠেলেঠুলে এক কোনায় বসেও পড়লাম (গোঁতাগুঁতিতে আমি বরাবরের চ্যাম্পিয়ন)- ব্যাস খিল্লি শুরু। তা, দুর্দিনের বাজারে এনাদের একটাই জিনিস আমার বরাবর ভালো লাগে- এরকম একটা মারকাটারি জায়গায় এরকম আয়োজনেও খাবারের দাম টা মানের সঙ্গে সঙ্গতি না রেখে আমা হেন গরিব মানুষের ক্ষমতায় রেখেছেন – সেই জন্যে শতকোটি প্রণাম।
এইবার আস্তে শুরু করলো খাবার – এনারা সাধারণতঃ স্ন্যাক্স এর দিকে বেশি মন দেন আর সঙ্গে হরেকরকম চা বা কফি – যাঁরা আসেন নি, Cha bar-এর ভান্ডার সত্যি দেখার মতো- আর চা মানে যাঁরা আমার মতন দুধ-চিনি দিয়ে ফোটানো সর পড়া এক সূপ বোঝেন, সে ব্যবস্থাও এখানে ৪-৫ রকম আছে, ফলে নো চাপ।
সত্যি কথা বলতে কি, খাবারগুলো খাসা , তবে চাইলে খুঁত কিসের না বের করা যায়…… চিকেন সসেজ তা পুরো জমিয়ে দিয়েছিলো (মাপে প্রচুর), ক্লাব স্যান্ডউইচ টাও হলপ করে বলতে পারি, বেড়ে লাগবে।
ছবিগুলো আমার নয় – Indian Vagabond এর …
তবে আর কি, আমার কথাটি ফুরোল , নোটে গাছটি মুড়োল …… এইবার আপনার নিজে গিয়ে চেখে দেখার পালা cha bar – খারাপ লাগলে গালাগাল দেওয়ার জন্যে তেনাদের সঙ্গে লেখক আমিও আছি। আর যদি মনে করেন আমাকেও একদিন খাওয়াবেন …
Bon apetit !!!
9903528225 / indrajit.lahiri@ymail.com
comments and critics welcome as usual !!!
When I was planning the trip to London to attend the London Mahotsav, I was…
Let's ask a question: what is an Institutional Food Service Partner? Or rather, when was…
If there's one thing Bengalis never forget about a wedding, it's the food. Think about the…
Some foods are eaten quickly. Some foods are remembered for a few days. And then…
There are temples, and then there’s Tarapith. A place where the line between devotion and…
Kolkata, we need to talk. No, not about the Metro being delayed (again). Not even…
This website uses cookies.
View Comments
Moha mushkil kay lohow pronam
Dibbo. Sir to elite group r poren :-)
Sob I apnader doya syarrr
চা ছাড়া এখানে কিছুই খাই নি। তাও পরের পয়সায়। পরের বার গিয়ে আপনাকে স্মরণ করে কয়েকটা চর্বনগ্রাহ্য বস্তু নিয়ে পরীক্ষা করার আশায় রইলাম।
Ekdom
Lock Down e khub muskil food lover der.