লাল গানে নীল সুর- হাসি হাসি গন্ধ ….. হলপ করে বলছি, Rock On 2 দেখে আমার আর কিচ্ছুটি মনে এলো না। হল এ দেখিনি বলে যদিও অতটা দুঃখ যদিও হয়নি। আসলে এই সিনেমাটার ১ নং টা দেখে এমন একটা আশা তৈরী হয়ে গেছিলো না ….. পুরো সিনেমাতে বুঝলাম না কি হচ্ছে কেন হচ্ছে, কি করে হচ্ছে …… একটা woodstock arrange করা বা দুটো জীপে চারটে লোক ডান্ডা নিয়ে দাঁড়িয়ে ভেস্তে দেওয়া কি এতটাই সহজ ? আর আবার একটা গান শুনে হাজার হাজার লোক হঠাৎ এসে পড়লো ? যে লোকটি দূর থেকে আসছে গান শুনতে, সে হঠাৎ বিপদ শুনে মাঝ রাস্তায় ওই pro লেভেলের music system জোগাড় করলোটা কোথা থেকে ?
আসলে এখনো rock – on ভাবলেই চোখে ভাসে শেষ সিন এ অর্জুন রামপাল স্টেজে ফাটিয়ে বাজাচ্ছেন , খোলা চুল উড়ছে আর ফারহান আখতারের সেই tum ho toh থেকে সাবলীল ভঙ্গিতে ভেসে যাওয়া sindbad sailor এ- এখনো চোখে ভাসে শেষে যখন অর্জুন রামপালের ট্যাক্সিতে রেডিও বাজছে আর সেই অস্থির আকুলতা নেমে যাওয়ার- সুস্থির cruise এর জীবনকে অবলীলায় ছেড়ে গানের কাছে সমর্পনের আকুতি। আসলে সেই স্ট্যান্ডার্ড টা আশা করা টাই হয়তো আমার ভুল। আর গান , বিশ্বাস করুন কাল শেষ দেখে আজ একটাও মনে নেই – শুধু শেষ গানে শ্রদ্ধা কাপুরের ওই অসাধারণ choreography তা অনেকদিন হয়তো মনে থাকবে। হয়তো।
বুদ্ধদেব গুহ যেমন আজীবনে মাধুকরী আরেকটা বানাতে পারেননি, এটারও বোধহয় কোনো দরকার ছিল না – আমরা আগেরটাকে নিয়েই ভালো ছিলাম……
When I was planning the trip to London to attend the London Mahotsav, I was…
Let's ask a question: what is an Institutional Food Service Partner? Or rather, when was…
If there's one thing Bengalis never forget about a wedding, it's the food. Think about the…
Some foods are eaten quickly. Some foods are remembered for a few days. And then…
There are temples, and then there’s Tarapith. A place where the line between devotion and…
Kolkata, we need to talk. No, not about the Metro being delayed (again). Not even…
This website uses cookies.