movie

Ok Jaanu

Ok Jaanu ….. আমার প্রেমের সিনেমা বেশ লাগে- মানে সত্যি সত্যি বেশ লাগে। আর রহমান সাহেবের হাতে জিনিসটা খোলে ভালো- থুড়ি খুলতো ভালো। প্লটটা বেশ। নায়ক, নায়িকা- পুরোনো বাড়ি, বম্বের মায়াবী ছায়া পুরোটা জুড়ে – সবই ভালো। শুধু, ওই কি যেন একটা নেই।

আসলে মণিরত্নম সাহেবের প্রেমের সিনেমা মানে আমাদের মাথায় একটা অন্য expectation এসে যায় – চোখে ভাসে সেই বম্বের মায়াবী বৃষ্টিতে ভেজা দুর্গে ছুটতে ছুটতে এসে মনীষা কৈরালার মিশে যাওয়া অরবিন্দের মধ্যে – দিল সে র সেই অতিলৌকিক গল্পবিন্যাস – রোজাকে তো ছেড়েই দিলাম। মানে আমার বয়েস হয়ে যাচ্ছে- সমস্যাটা হয়তো আমারি – মেনে নিচ্ছি। তবে প্রেমের সিনেমা দেখবো আর কোনো একটা সময় গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে উঠবে না- তাহলে আর দেখছি কেন ? এখানে, অনেকক্ষণ বসেও সেইটা হলো না- ব্যস , আমারও মন টা খারাপ হয়ে গেলো। এখানে শেষে খুঁজতে যাওয়া- নায়কের নায়িকার প্রতি অসম্ভব চিন্তা, কিন্তু না দেখানো- সব আছে, শুধু ওই দলা টাই এলো না গলায়। আর এটারও আর অমরত্ব প্রাপ্তি হলো না।

বাকি, humma humma খাসা – নায়িকা বেশ namkeen , নায়কও বেশ- kintu বুড়ো বয়েসে ওই kintu টাই বড় সমস্যা। তবে একবার ? দেখা যাই বোধহয় ? নাকি আবার ধুলো ঝেড়ে “দিল সে” টাকেই খুঁজি ?

Indrajit Lahiri

Storyteller IT entrepreneur Retails sales channel partner Published author Food blogger Litfest Panelist Youtuber

Recent Posts

London Food Guide: Bengali Food, Borough Market & Best Food Experiences

When I was planning the trip to London to attend the London Mahotsav, I was…

2 weeks ago

The Ultimate Guide to Choosing an Institutional Food Service Partner in Kolkata

Let's ask a question: what is an Institutional Food Service Partner? Or rather, when was…

3 weeks ago

Wedding Caterers in Kolkata: 15 Questions to Ask Before Booking

If there's one thing Bengalis never forget about a wedding, it's the food. Think about the…

3 weeks ago

Goynabori of Midnapore: Bengal’s Edible Jewelery We Must Preserve

Some foods are eaten quickly. Some foods are remembered for a few days. And then…

6 months ago

Mahaprasad at Tarapith

There are temples, and then there’s Tarapith. A place where the line between devotion and…

10 months ago

cheap biryani: The Slow Death of Kolkata’s streetfood Legacy

Kolkata, we need to talk. No, not about the Metro being delayed (again). Not even…

1 year ago

This website uses cookies.